নানাবাড়িতে বেড়াতে এসে যমজ বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল যমজ বোন। কিন্তু বেড়ানো শেষ হওয়ার আগেই তারা পানিতে ডুবে মারা গেছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রসাদপুর গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে।
নিহত দুই বোন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বলিভদ্র গ্রামের সেলিম মিয়ার মেয়ে নাদিয়া ও সাদিয়া।
নিহত দুজনের পারিবারিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার উপজেলার প্রসাদপুর গ্রামে মা-বাবার সঙ্গে নাদিয়া ও সাদিয়া নানা মোয়াজ্জেম হোসেনের বাড়িতে বেড়াতে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় তারা। সন্ধ্যা ছয়টার দিকে পুকুর থেকে স্বজনেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নানা মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমার বাড়িতে বেড়াতে আইসা নাতি দুইডা মারা গেল। এহন আমি মাইয়াডারে কী দিয়ে বুঝামু।’