নানি-নাতনির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজন মারা গেছেন। নগরীর সোনাডাঙ্গা থানার বকশীপাড়া লেনের একটি বাড়িতে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
মৃতেরা হলেন রামিসা ইসলাম (১৩) ও মর্জিনা খাতুন (৬৫)। তাঁরা সম্পর্কে নানি-নাতনি। রামিসা খুলনার সেন্ট জেভিয়ার্স উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। নিহত দুজনের পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শবে বরাত উপলক্ষে রামিসা, তাঁর মা ও নানি রোজা রাখার জন্য সেহ্রি খেতে ওঠেন। ভোর সাড়ে পাঁচটার দিকে ভেজা কাপড় বারান্দায় ঝোলানো তারে (জিআই তার) শুকাতে দিতে গেলে নানি–নাতনি বিদ্যুৎস্পৃষ্ট হন।