নান্দাইল থানার শত বছর পূর্তি অনুষ্ঠান আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশাসনিক থানা হিসেবে নান্দাইলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল ১৯১২ সালের ১২ জানুয়ারি। চলতি বছর নান্দাইল থানার ১০০ বছর পূর্তি হয়েছে। শতবর্ষ উপলক্ষে নান্দাইলকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ শনিবার সন্ধ্যা ছয়টায় শতবর্ষ পূর্তির সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আয়োজকদের সূত্রে জানা যায়। অনুষ্ঠানের মূল মঞ্চ স্থাপন করা হয়েছে চন্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। ২২ থেকে ২৮ ডিসেম্বর এখানেই উৎসব অনুষ্ঠিত হবে। দেশে-বিদেশে অবস্থানরত নান্দাইলবাসীকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠান উদ্যাপন কমিটির সভাপতি নান্দাইল আসনের সাংসদ আবদুস সালাম।