নান্দাইল থেকে স্কুলছাত্রীকে উদ্ধার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেউলডাংরা গ্রাম থেকে গত সোমবার দিবাগত রাতে এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। ছাত্রীকে গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের অভিযোগে দেউলডাংরা গ্রামের মো. আজহারুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। পরে দুজনকে টঙ্গীতে নিয়ে যায় পুলিশ।
তবে আজহারের পরিবারের সদস্যরা দাবি করেছেন, তাঁদের ছেলে ওই মেয়েকে বিয়ে করে এক মাস ধরে সংসার করছেন। এটি কোনো অপহরণের ঘটনা নয়।
টঙ্গী মডেল থানার এসআই মো. আবদুল আজিজ জানান, ওই মেয়ের বাবা গত ১৭ সেপ্টেম্বর টঙ্গী মডেল থানায় তাঁর মেয়েকে অপহরণের অভিযোগে আজহারের বিরুদ্ধে মামলা করেন।