নান্দাইল পৌর মেয়রের মুক্তির দাবি কাউন্সিলরদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র এ এফ এম আজিজুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলররা। গতকাল মঙ্গলবার পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। এদিকে বিএনপির পক্ষ থেকেও একই দাবিতে মিছিল-সমাবেশের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এক নম্বর প্যানেল মেয়র লোকমান হোসেন। ওই বক্তব্যে তাঁরা দাবি করেন, ঈদের আগের দিন একটি মহল ষড়যন্ত্র করে মামলা দায়ের করলে পুলিশ মেয়রকে জেলে পাঠায়। এতে করে পৌরসভার দৈনন্দিন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। তাঁরা অবিলম্বে মেয়রকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সংবাদ সমেঞ্চলনে ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অপর দিকে গত সোমবার বিএনপির একাংশের উদ্যোগে মেয়রের মুক্তির দাবি জানিয়ে নান্দাইল পৌর শহরে মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনটির নেতা-কর্মীরা এতে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে পৌর মেয়রের বাসভবন প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির একাংশের সভাপতি দীপক চন্দ্র রায়। বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন ভূঁইয়া, আতাহার আলী, ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক শামছুল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পল্লব রায় প্রমুখ।