বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারেরঘাট বাজারে গত মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে গেছে। বাজারের একটি ওষুধের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে প্রায় আধা ঘণ্টার মধ্যে মোমিন মিয়ার কম্পিউটার ও মুঠোফোনের এবং আবদুর রহিমের মনিহারি দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।