নান্দাইল হাইওয়ে থানার এসআই প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্যবোঝাই যানবাহন থামিয়ে কনস্টেবলকে দিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে থানার (প্রস্তাবিত) উপপরিদর্শক (এসআই) আ. সামাদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তবে ওই কনস্টেবলের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এই ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুল হক গতকাল রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, এসআই সামাদকে হাইওয়ে পুলিশ সুপারের (এসপি) নিয়ন্ত্রণকক্ষে প্রত্যাহার করা হয়েছে।অভিযোগ উঠেছে, গত শুক্রবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল চৌরাস্তায় অবস্থিত হাইওয়ে থানার আশপাশে পণ্যবোঝাই ট্রাক থামিয়ে চাঁদা আদায় করেন কনস্টেবল শাহজাহান। এ সময় এসআই সামাদ থানা ভবনে অবস্থান করছিলেন। বিভিন্ন যানবাহনের চালকেরা চাঁদাবাজির বিষয়টি তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের জানান।