নান্দাইলে আ.লীগের পাল্টা সংবাদ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ ও স্থানীয় প্রশাসনকে হেয় করতে সাংবাদিকদের ভুয়া তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হাসান মাহমুদ।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে নান্দাইল পৌর শহরে নতুনবাজার এলাকায় সাংসদ আনোয়ারুল আবেদিন খানের কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় সেখানে নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া, সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আল-আমীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন, একটি কুচক্রী মহল সাংসদ ও প্রশাসনকে হেয় প্রতিপন্ন করতে উঠেপড়ে লেগেছে।