নান্দাইলে আশ্রয়ণ প্রকল্পে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল থানার পুলিশ গত মঙ্গলবার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে আটক করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হচ্ছেন পাকুন্দিয়া উপজেলার সাইফুল (২২), ঈশ্বরগঞ্জ উপজেলার জসীম উদ্দিন (২২) এবং নান্দাইল উপজেলার কাকচরের আশরাফ উদ্দিন (২৬), উত্তর পালাহারের হারুন মিয়া (২৪) ও একদুল মিয়া (১৮), ধরগাঁও গ্রামের আসাদুল ইসলাম (২৪)।