নান্দাইলে আহত ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মারামারির ঘটনায় গুরুতর আহত জালাল উদ্দিন (৬০) গত মঙ্গলবার রাতে মারা গেছেন। নিহত ব্যক্তির বাড়ি উপজেলার গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্রামে। জালাল উদ্দিনকে গত ২২ আগস্ট প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।