নান্দাইলে ইটভাটার মালিককে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলের উত্তর পালাহার গ্রামে ইটভাটার এক মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালত ‘বিজয় ব্রিকস’ ভাটার মালিক মো. আতাহার আলীকে এই জরিমানা করেন। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহামঞ্চদ আবদুল হামিদ মিয়া। আদালত সূত্রে জানা গেছে, আতাহার আলীর কাছে তাঁর ভাটার ছাড়পত্র দেখতে চাইলে তিনি তা প্রদর্শনে ব্যর্থ হন। এ ছাড়া তিনি যেসব কাগজপত্র দেখান, তাতে নানা অসংগতি পাওয়া যায়।