নান্দাইলে চেয়ারম্যানদের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যানরা একজোট হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার অপসারণ দাবি করেছেন। গত মঙ্গলবার রাতে ইউএনওর কার্যালয়েই তাঁরা এ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন।উপজেলা প্রশাসন ও চেয়ারম্যানদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও হামিদ মিয়া নান্দাইল সদর ইউনিয়নের হেমগঞ্জ বাজারের একটি জুয়ার আসর থেকে আবদুল জব্বার ও মহর আলী নামের দুজনকে আটক করেন। পরে তাঁদের ১০০ টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। ইউএনওর কার্যালয়ে আদালতের কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন সেখানে হাজির হয়ে দণ্ডিত ব্যক্তিরা নিরীহ দাবি করে তাঁদের ছেড়ে দিতে বলেন। ইউএনও তা প্রত্যাখ্যান করলে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়।