নান্দাইলে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকিরের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নান্দাইল উপজেলা ছাত্রলীগ। উপজেলা পরিষদ চত্বরে নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাঈম ভূঁইয়া ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, আওয়ামী লীগের নেতা এম এ ছিদ্দিক, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুর রাশিদ, শাহাব উদ্দিন ভূঁইয়া, মোজামেঞ্চল হক, যুবলীগের নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।উপজেলা চেয়ারম্যান জানান, ছাত্রলীগের যেসব নেতাকে মামলায় অভিযুক্ত করা হয়েছে, তাঁদের মধ্যে দুজন শহীদ পরিবারের সন্তান। তাঁদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন। বক্তারা অবিলম্বে ছাত্রলীগের নেতাদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় আন্দোলন গড়ে তোলা হবে।