নান্দাইলে ছাত্রী ধর্ষণের শিকার যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সারোয়ার হোসেন (২০) নামের এক বখাটেকে পুলিশ গ্রেপ্তার করেছে। সারোয়ারের বাড়ি মাদারিনগর গ্রামে। এ ঘটনায় ছাত্রীর বাবা মামলা করেছেন।
এজাহারের বিবরণ অনুযায়ী, বিদ্যালয়ে যাওয়ার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতেন সারোয়ার। মেয়ের মুখ থেকে এ ঘটনা শুনে ছাত্রীর বাবা লোকজন দিয়ে সারোয়ারকে শাসিয়ে দেন। এতে সারোয়ার ক্ষুব্ধ হন। এ ঘটনার কিছুদিন পর মেয়েটি পাশের গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সেখানে গত বুধবার রাতে সে প্রাকৃতিক কাজ সারতে ঘর থেকে বের হয়। তখন সারোয়ার তার মুখে গামছা পেঁচিয়ে কিছুটা দূরে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার দিলে বাড়ি থেকে লোকজন ছুটে যান। একপর্যায়ে সারোয়ার পালিয়ে যান।
নান্দাইল থানার উপপরিদর্শক আ. ছাত্তার জানান, সারোয়ারকে আদালতে পাঠনো হয়েছে।