নান্দাইলে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার পাছপড়া এলাকায় অবস্থিত মৎস্য খামার কার্যালয়ের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গতকাল সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে দ্রুতগামী ট্রাকের চাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু ঘটেছে। তার নাম সোমাইয়া আক্তার (১০)। তার বাবার নাম হাদিস মিয়া। সোমাইয়া নান্দাইল পৌর শহরের আল আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।