নান্দাইলে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামে লিজা আক্তার (৬) নামে এক মেয়েশিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটি ওই গ্রামের হাদিস মিয়ার মেয়ে।
আজ রোববার সন্ধ্যার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
শিশুটির বাবা জানান, লিজা সমবয়সীদের সঙ্গে খেলার সময় অজান্তে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর মৃতদেহ পানিতে ভাসতে দেখেন লোকজন। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোপাল কৃষ্ণ দাস জানান, লিজার মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।