নান্দাইলে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দাইলে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পৌর সদরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ ও এলাকার কয়েকজন জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে নান্দাইল পৌর সদরের একটি বাসা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় সুজন সাহা ও রাজ্জাকুল ইসলামকে আটক করা হয়। নান্দাইল মডেল থানার এসআই খালেদ দুই তরুণকে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সুজনের বিরুদ্ধে একটি নারী নির্যাতন মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সেই মামলায় তিনি জামিনে রয়েছেন। রাজ্জাকুল গত বছর এসএসসি পাস করে।