নান্দাইলে দপ্তরি কাম নৈশপ্রহরীদের স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া দপ্তরি কাম নৈশপ্রহরীরা তাঁদের ২১ মাসের বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়েছেন। এই দাবিসংবলিত একটি স্মারকলিপি গতকাল সোমবার বিকেলে তাঁরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দিয়েছেন।

উপজেলার ৪০ নম্বর ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাওয়া দপ্তরি কাম নৈশপ্রহরী শহিদুল ইসলাম খান বলেন, ২০১৫ সালের ২৫ এপ্রিল উল্লিখিত পদে ৭৫ জন বেকার যুবককে আউটসোর্সিংয়ের সংশোধিত নীতিমালা অনুসারে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তাঁরা ২১ মাস ধরে নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো বেতন-ভাতা পাননি।

স্মারকলিপি দেওয়ার সময় ওই পদে নিয়োগ পাওয়া আরও ১৫ জন যুবক বলেন, বেকারজীবনের অবসান হতে চলেছে বলে ভেবেছিলেন তাঁরা। চাকরি পাওয়ায় তাঁদের পরিবার-পরিজনও খুশি হয়েছিলেন। কিন্তু যতই দিন যাচ্ছে, নানা জটিলতা ও বঞ্চনায় তাঁদের নিয়োগের খুশি বিষাদে পরিণত হতে চলেছে।