নান্দাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ভাটিচারিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত আলেকজান বিবি (৭৫) মারা গেছেন। গত রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার সকাল নয়টার দিকে আবদুর রহিম ও তাঁর চাচাতো ভাই মো. রব্বানীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আবদুর রহিম, মোজামেঞ্চল হোসেন ও সুজন মিয়া আহত হন। আবদুর রহিমের পক্ষের লোকজনের অভিযোগ, রব্বানীর পক্ষের লোকজন বাড়িতে ঢুকে আলেকজান বিবিকে মারধর করে। বেলা সোয়া তিনটার দিকে গুরুতর অবস্থায় তাঁকে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সেখানে আলেকজান বিবির মৃত্যু হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, মারামারির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।