নান্দাইলে দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ছোবার মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত ফয়সাল (২২) নামের এক ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মহাসড়ক পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মুশুলি ইউনিয়নের পালাহার গ্রামের কাছে একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ছোবার মিয়া নিহত হন। দুর্ঘটনায় তাঁর ভাতিজা ফয়সাল আহত হন।
নান্দাইল মহাসড়ক পুলিশ–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন।