নান্দাইলে ধর্ষণের শিকার ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অপমান সইতে না পেরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার সপ্তম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রী (১২) শুক্রবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ওই ছাত্রীর পরিবার এ কথা জানিয়েছে। এদিকে, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি খাইরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।ওই ছাত্রীর পারিবারিক সূত্র জানায়, ধর্ষণের শিকার হওয়ার পর অপমান সইতে না পেরে ওই ছাত্রী বাড়ির কাছের এক পানের বরজের ভেতরে গিয়ে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানোর চেষ্টা করে। পরিবারের কয়েকজন এ দৃশ্য দেখে ফেলার পর তাকে সেখান থেকে উদ্ধার করা হয়।গতকাল শনিবার ওই ছাত্রীর বাবা ধর্ষণের অভিযোগে খাইরুল ইসলামকে আসামি করে নান্দাইল মডেল থানায় একটি মামলা করেছেন। থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র সেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওই ছাত্রী জানায়, মাদ্রাসায় যাওয়ার পথে খাইরুল তাকে প্রায়ই উত্যক্ত করত। বৃহস্পতিবার রাতে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে খাইরুল জোর করে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে।