নান্দাইলে নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মাদারীনগর গ্রাম থেকে অজ্ঞাতনামা এক মেয়েশিশুর (বয়স আনুমানিক সাত দিন) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের ওগলি বিলের ফসলি জমির আইলের পাশে গত মঙ্গলবার থেকে মৃতদেহটি পড়ে ছিল।এলাকাবাসী সূত্র জানায়, গ্রাম পুলিশের সদস্য আবদুল লতিফ ঘটনা পুলিশকে না জানিয়ে নিজেই মৃতদেহটি জমির আইলে মাটিচাপা দিয়ে রাখেন। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে মৃতদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে গ্রাম পুলিশের সদস্য আবদুল লতিফ পলাতক থাকায় লাশটি কীভাবে জমির আইলে এল, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’