নান্দাইলে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গত বুধবার রাতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, নান্দাইলে বিদ্যুৎ বিভ্রাট চরমে উঠেছে। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি অকেজো হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় চুরিও বেড়ে গেছে। এ ব্যাপারে বারবার বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজ হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে জনতা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়েছে। অভিযোগকেন্দ্রের মুঠোফোনে জানতে চাইলে ভাঙচুরের ঘটনা নিশ্চিত করে বলা হয়, মঙ্গলবার ঝড় হয়েছে। এ কারণে বিদ্যুৎ সরবরাহের লাইনে ত্রুটি দেখা দিয়েছে। এগুলো সারানোর কাজ চলছে।