নান্দাইলে বিএনপির মেয়র প্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আজ রোববার রাত সোয়া আটটার দিকে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এএফএম আজিজুল ইসলামকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

পুলিশ সূত্রে জানা যায়, শহরের আচারগাঁও মহল্লার জলসিঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় জিজুল ইসলাম তাঁর সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন। এ সময় নান্দাইল-হোসেনপুর সড়কে যান ও লোক চলাচল ব্যাহত হচ্ছিল। খবর পেয়ে সেখানে হাজির হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. জসীম উদ্দিন। তাৎক্ষণিকভাবে সেখানে আদালত বসিয়ে আজিজুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা করেন তিনি। আদালত এ সময় প্রথমবারের মতো নির্বাচনী বিধি ভঙ্গ করায় তাঁকে সতর্ক করেন।