নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের আবদুল কাদির (৬০) নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন।নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব উদ্দিন প্রথম আলোকে জানান, আবদুল কাদিরকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা করে দেখতে পান আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরে তাঁর আত্মীয়রা লাশ বাড়ি নিয়ে যান। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে পানের বরজে কাজ করার সময় বৃষ্টি নামে। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য পানের বরজ থেকে বের হয়ে কাছের একটি ঘরের বারান্দায় দাঁড়ান আবদুল কাদির। সে সময় ওই ঘরের টিনের বেড়া বিদ্যুতায়িত হয়েছিল। ওই বেড়ায় স্পর্শ করলে তাঁর মৃত্যু হয়।