নান্দাইলে বিয়ে না দেওয়ায় স্কুলছাত্রীর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য পঞ্চম শ্রেণী পাস করা এক স্কুলছাত্রীকে বিয়ে করতে না পেরে এক বখাটে তার বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রায়পাশা গ্রামে এ ঘটনা ঘটেছে।ছাত্রীর বাবা রফিক মিয়া জানান, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ার সময় থেকে তাঁর ভাতিজা আলামীন (২২) তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। বারবার তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন। আলামীনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মেয়েটিকে নান্দাইল পৌরশহরে অবস্থিত মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অবস্থান করে মেয়েটি প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাস করে শহরের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়। মেয়ের মা শেফালী আক্তার জানান, তাকে তাঁরা আরও লেখাপড়া করাবেন। বিয়ে করতে ব্যর্থ হয়ে আলামীন গত বৃস্পতিবার তাঁদের বাড়িতে হামলা চালায়।