নান্দাইলে ভাইয়ের হাতে ভাই খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত শুক্রবার ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার মুশুলি ইউনিয়নের বারপাড়া গ্রামে মো. আসলাম ঘরের খুঁটির জন্য গত শুক্রবার সকালে পারিবারিক বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এ সময় বড় ভাই আব্দুস সালাম (৪৮) তাঁকে বাধা দেন। এতে আসলাম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি ও বল্লম এনে সালামের ওপর হামলা চালান। এতে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সালাম নিহত হন।স্থানীয় দিলালপুর উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. রইছ উদ্দিন বলেন, সামান্য বিষয় নিয়ে তাঁরা মারামারি করেন। এ কারণে বিরোধ বাধলে গ্রামবাসী ভয়ে তাঁদের কাছে যেতে চায় না। তাঁদের বাবাও কয়েক বছর আগে পারিবারিক বিরোধে খুন হয়েছিলেন।এ ঘটনায় নিহতের ছেলে মো. কাইয়ুম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন।