নান্দাইলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে গত বুধবার ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় আবদুল জব্বার (৬০) নামের এক ব্যক্তি গরু নিয়ে গোয়ালঘরে যাচ্ছিলেন। এ সময় গরু লেজ নাড়ালে তা ভাতিজা খায়রুল মিয়ার (২৪) শরীরে লাগে। এ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে ভাতিজা ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে চাচার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। পুলিশ ভাতিজা খায়রুল মিয়াকে গ্রেপ্তার করেছে।