নান্দাইলে মারধরের অভিযোগে ছেলেসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারধর করে গুরুতর আহত করার অভিযোগে ছেলেসহ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এক ব্যক্তি। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এই ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার নান্দাইল থানায় তিনি ওই অভিযোগ দেন।
অভিযোগকারী ব্যক্তির নাম মো. আবদুর রহমান (৮০)। তিনি নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা মহল্লার বাসিন্দা।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে আটটার দিকে আবদুর রহমানকে তাঁর বড় ছেলে আবদুল কদ্দুছসহ কয়েকজন মারধর করে। ওই দিন থেকে তিনি নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, গতকাল বৃদ্ধের অভিযোগ পেয়ে তদন্ত করার জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।