নান্দাইলে শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আসামি গ্রেপ্তারের প্রশ্ন আসবে। যোগাযোগ করা হলে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবীর বলেন, ঘটনাস্থল কেন্দুয়া থানার আওতায় হওয়ায় শিক্ষিকার দায়ের করা অভিযোগটি ওই থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্র জানায়, মামলার আসামি সাইফুল (২৫) ও রফিকুল (২২) নিজেদের ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা রকম অপকর্ম করে বেড়াচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই মাস আগে ওই শিক্ষিকা ওই বিদ্যালয়ে যোগ দেন। যোগদানের পর থেকেই সাইফুল তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত শনিবার বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান সাইফুল ও রফিকুল। পরে তাঁকে একটি বাড়িতে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান তাঁরা। পরে ওই শিক্ষিকার সহকর্মীরা তাঁকে উদ্ধার করেন। নান্দাইল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহেনা বেগম বলেন, ঘটনাটি শুনে তিনি ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষিকার সঙ্গে কথা বলেছেন।