নান্দাইলে শিশুকে বলাৎকারের ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দইলে একজন শিক্ষকের বিরুদ্ধে একটি শিশুকে (৭) বলাৎকারের অভিযোগ পাওয় গেছে। এ ঘটনায় শিশুটির বাবা গত বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন। নির্যাতনের শিকার শিশুটিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। রফিকুলের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। পুলিশজানায়, শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে সে বিদ্যালয় মসজিদের ইমাম রফিকুলের কাছে ধর্মীয় বিষয়ে পড়তে যায়। পাঠদান শেষে সব শিক্ষার্থীকে ছুটি দিয়ে রফিকুল তাকে শয়নকক্ষে নিয়ে যৌন নির্যাতন চালান।শিশুটির দাদি জানান, সবকিছু জেনে তিনি লোকজন নিয়ে ওই মসজিদে গিয়েছিলেন। কিন্তু ঘটনার পরপরই রফিকুল পালিয়ে গেছেন বলে অন্য মুসল্লিরা তাঁকে জানান।