নান্দাইলে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল রোববার ইমরান হোসেন (৯) নামের এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার মাদারীনগর গ্রামের করাতকল শ্রমিক মো. আমানুল্লাহর ছেলে। একই দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
ইমরানের চাচা কামরুল ইসলাম জানান, ইমরান স্থানীয় আমোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। সংসারে কিছুটা সহায়তা করার জন্য ইমরান পড়ালেখার ফাঁকে মানুষের গাছ থেকে সুপারি পেড়ে দিত। বিনিময়ে গাছমালিকেরা তাকে সুপারি দিত। শুক্রবার বিকেলে ইমরান ছোট ভাই রায়হানকে নিয়ে সুপারি বিক্রি করতে স্থানীয় পাঁচরুখি বাজারে যায়। সন্ধ্যার সময় রায়হান বাড়ি ফিরলেও সে ফেরেনি। রাতভর খোঁজাখুঁজি করেও পরিবারের লোকজন তার সন্ধান পাননি। শনিবার সকালে গফরগাঁও উপজেলার চরমছলন্দ এলাকায় এক শিশুর গলাকাটা লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। আমানুল্লাহ সেখানে গিয়ে ছেলে ইমরানের লাশ শনাক্ত করেন।
ইমরানের মতো শিশুর সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে তা বুঝতে পারছেন না এলাকাবাসী।
গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, শিশুটিকে সম্ভবত অন্য কোনো স্থানে হত্যা করে এখানে লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা।
এদিকে দাউদকান্দি থানার পুলিশ গতকাল উপজেলার বাজারখোলা মাঠ থেকে ইদ্রিস প্রধান (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে। ইদ্রিস প্রধানের গবাড়ি উপজেলার শ্রীরায়েরচর গ্রামে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, তাঁদের ধারণা, ওই বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।