নান্দাইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দশালিয়া গ্রাম থেকে জাহাঙ্গীর (৩০) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে নান্দাইল মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ দশালিয়া গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।থানার পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, ২০০৬ সালের নান্দাইল থানায় করা দ্রুত বিচার আইনের একটি মামলায় ময়মনসিংহের সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল জাহাঙ্গীরকে দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের পর থেকে জাহাঙ্গীর পলাতক ছিলেন।