নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি উচ্চবিদ্যালয়ের সামনে নান্দাইল-কেন্দুয়া সড়কে গতকাল সোমবার বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের আফরোজা খাতুন (৪০), রেনুয়ারা বেগম (৩৫), সাহারা খাতুন (৪৬), পারুল খাতুন (৩২) ও আজিজুল হক (২৮) এবং শৈলজানি গ্রামের পাপ্পু মিয়া (১৬)। হতাহত ব্যক্তিদের সবাই নছিমনের যাত্রী।দুর্ঘটনা-কবলিত নছিমনের পেছনে থাকা অপর একটি নছিমনের যাত্রী মালেকা খাতুন (৪৫) বলেন, তাঁরা প্রায় ৫০ জন তিনটি নছিমনে চড়ে নেত্রকোনার মদনপুরে অবস্থিত হজরত শাহ সুলতানের (রহ.) মাজারে ওরসে অংশ নিতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সামনে থাকা নছিমনের সংঘর্ষ হয়।স্থানীয় লোকজন জানান, নছিমনকে ধাক্কা দেওয়া বাসটি বাঁশহাটিতে অবস্থিত ‘টার্গেট নিট’ নামের একটি সোয়েটার কারখানার। চালকের অনুপস্থিতিতে তাঁর সহকারী বাসটি চালাচ্ছিলেন।