নান্দাইলে হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যার অভিযোগে মামলা করায় আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বাদী জামাল উদ্দিন গত সোমবার ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। তাঁর বাড়ি নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামে।জামাল উদ্দিন জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ৬ এপ্রিল বাগিবতণ্ডার একপর্যায়ে তাঁর বাবা আ. হেলিম মীরকে (৬৫) চাচাতো ভাইয়েরা লাথি মারে। এতে তাঁর বাবার মৃত্যু হয়। ঘটনার পর তিনি (বাদী) থানায় মামলা করতে না পেরে ১৭ এপ্রিল ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নয়জনের বিরুদ্ধে মামলা করেন।জামাল উদ্দিন জানান, মামলা করার পর থেকে আসামিরা তাঁর প্রতি ক্ষিপ্ত। মামলাটি প্রত্যাহার করার জন্য এখন তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।