নান্দাইলে হত্যা মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা তুলে না নিলে ছেলের পরিণতি বরণ করতে হবে—এই মর্মে মামলার অভিযুক্ত ব্যক্তিরা বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মামলার বাদী মোন্তাজ আলীর বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সাভার গ্রামে।মোন্তাজ আলী গতকাল বুধবার সাংবাদিকদের জানান, তাঁর ছেলে ইজিবাইক চালক রুবেলকে (১৫) হত্যার ঘটনা নিয়ে গত ৩১ আগস্ট নান্দাইল মডেল থানায় সাতজনকে অভিযুক্ত করে মামলা করেন। এর পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা মামলাটি তুলে নেওয়ার জন্য তাঁকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের শৈথিল্যের কারণে তারা প্রকাশ্যেই ঘোরাফেরা করছে। আর মামলা করে তিনি স্বাধীনভাবে চলাচল করতে পারছেন না বলে কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম দাবি করেন, অভিযুক্তরা পলাতক রয়েছে। তারা মোবাইল ফোন ব্যবহার না করায় সন্ধান চালাতে বেগ পেতে হচ্ছে।