নান্দাইলে হত্যা মামলায় গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শ্রমিকনেতা মনসুর হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার গাঙ্গাইল ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান, শেরপুর ইউপির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।
২০ নভেম্বর নান্দাইলের সাবরেজিস্ট্রি কার্যালয়ের মাঠে পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামের সমাবেশে হামলা হয়। এ সময় হামলাকারীরা সমাবেশস্থলের পাশে মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল মনসুর ভূঁইয়াকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় নান্দাইল থানায় ৪৭ জনকে আসামি করে হত্যা মামলা হয়