নান্দাইলের মেয়র জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র এ এফ এম আজিজুল ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার তিনি ময়মনসিংহ কারাগার থেকে মুক্তি পান। এর আগে গত সোমবার তাঁকে দুটি মামলায় পুলিশ গ্রেপ্তার করে।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, মেয়রের পক্ষে আদালতে গত মঙ্গলবার জামিনের আবেদন করেন তাঁর বড় ভাই মো. আনোয়ারুল ইসলাম। জামিনের আবেদনের শুনানি হয় ময়মনসিংহের প্রথম যুগ্ম দায়রা জজ মো. হাবিবুল্লাহর আদালতে। ওই আদালতের বিচারক মেয়রের জামিন মঞ্জুর করেন।
গতকাল মুঠোফোনে মেয়রের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আজিজুল আজই মুক্তি পেয়েছেন। এ সময় সেখানে উপস্থিত সমর্থকেরা মেয়রকে অভিনন্দন জানান। তিনি আজই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেবেন।’
মেয়রের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত সোমবার সকালে চারিআনিপাড়া মহল্লায় গণসংযোগ চালানোর সময় নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে।