নান্দিনায় মাদ্রাসাছাত্র আবদুল্লাহ হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সদর উপজেলার নান্দিনা নূরানি প্রি-ক্যাডেট মাদ্রাসার ছাত্র আবদুল্লাহর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মঙ্গলবার মানববন্ধন হয়েছে।বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জামালপুর জেলা শাখা এবং উন্নয়ন সংঘের শিশু সুরক্ষা জেলা কমিটির উদ্যোগে নান্দিনা মডেল একাডেমি উচ্চবিদ্যালয়ের সামনে জামালপুর-ময়মনসিংহ সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী অংশ নেয়।