নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে জেটি ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫।
টেকনাফ থানার এসআই আবদুর রহিম বলেন, তিন-চার দিন আগের মরদেহ এটি। এটি মিয়ানমারের কোনো রোহিঙ্গার লাশ হতে পারে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।