আরও এক রোহিঙ্গার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে আরও এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহপরীর দ্বীপে নাফ নদী থেকে আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, আজ সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ২৫ বছর। লাশটি দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
এ নিয়ে আজ পর্যন্ত বঙ্গোপসাগর ও নদী থেকে মোট ৫০ জন রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করা হলো। এর আগে গত বুধবার ৪ জন, বৃহস্পতিবার ১৯ জন ও শুক্রবার ২৬ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়।