নাফ নদী থেকে ছয় জেলেকে অপহরণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরার সময় গতকাল সোমবার রাতে বাংলাদেশের ছয় জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের জলদস্যুরা। অপহূত জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অপহরণকারীরা মুঠোফোনের মাধ্যমে তাঁদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
এলাকাবাসী ও জেলেদের পরিবারের সদস্যরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তিনটি নৌকায় করে ছয়জন জেলে নাফ নদীতে মাছ শিকারে যান। রাতে মিয়ানমারের জলদস্যুরা তাঁদের অপহরণ করে নিয়ে যায়। এরপর জেলেদের হাতে থাকা মুঠোফোনের মাধ্যমে ফোন দিয়ে অপহূত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।
অপহূত জেলেরা হলেন টেকনাফ পৌর এলাকার দক্ষিণ জালিয়াপাড়ার নূর আলম, মোহামঞ্চদ আবুল, হামিদ হোসেন, সৈয়দ আকবর, করিম ও উমর কাদির।
৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুল ইসলাম বলেন, বিষয়টি বিজিবিকে জানানো হয়নি। এর পরও ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।