নাফ নদী থেকে বাংলাদেশি জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নাফ নদী থেকে বাংলাদেশি এক জেলের লাশ উদ্ধার করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের গুদামপাড়ার বাসিন্দা ছৈয়দ আহমদের ছেলে মোহামঞ্চদ ইসমাইল (২৮) ও মোহামঞ্চদ হোছনের ছেলে মো. ফারুককে (১৮) সঙ্গে নিয়ে নাফ নদীতে কাঁকড়া শিকারে যান। কাঁকড়া শিকারের একপর্যায়ে হঠাৎ নাসাকা বাহিনী তাঁদের নৌকা লক্ষ্য করে গুলিবর্ষণ করলে মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে গেলেও মোহামঞ্চদ ইসমাইল কৌশলে ফিরে এসে বিষষটি বিজিবিকে অবহিত করেন। এরই সূত্র ধরে, গত বৃহস্পতিবার মিয়ানমার মংডু শহরের নাসাকার ৫ নম্বর সেক্টরে ৪২ বিজিবির ক্যাপ্টেন রাকিবুল হাসানের নেত্বতে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল মিয়ানমার যান। সেখানে বিজিবি-নাসাকার জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কাছে নাসাকা বাহিনী গুলিবর্ষণের ঘটনা অস্বীকার করেন এবং তদন্ত করে বিজিবিকে প্রকৃত ঘটনা অবহিত করবেন বলে জানানো হয়েছিল। গতকাল মঙ্গলবার সকালে নয়টার দিকে কয়েকজন জেলে মাছ শিকারের সময় নাফ নদীর জলিলে দিয়া নামক এলাকায় ভাসমান একটি লাশ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে দমদমিয়া বিওপি (চৌকির) কোম্পানি কমান্ডার জজ মিয়া লাশটি উদ্ধার করে বিওপিতে নিয়ে এলে মোহামঞ্চদ হোছন তাঁর ছেলে মো. ফারুকের লাশ বলে শনাক্ত করেন। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, নাফ নদীতে গুলি করে জেলে হত্যা করার জন্য মিয়ানমারের নাসাকা বাহিনীকে কড়া প্রতিবাদ লিপি পাঠানো হবে এবং এ ব্যাপারে শিগগিরই নাসাকার সঙ্গে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে।