নাফ নদী থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত বুধবার রাত ১০টার দিকে নাফ নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, চোরাচালান ও রোহিঙ্গা প্রতিরোধে নাফ নদীর বাংলাদেশ অংশে নিয়মিত টহল দেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় নাফ নদীর সাবরাং পয়েন্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে থাকা একটি নৌকাকে সন্দেহ হয় শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনের সদস্যদের। তাঁরা থামানোর সংকেত দিলে নৌকাটি সংকেত অমান্য করে দ্রুত মিয়ানমারের জলসীমা অতিক্রম করে পালিয়ে যায়। এ সময় পানিতে ভাসমান অবস্থায় পলিথিন মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। সেখানে ৯৯টি প্যাকেটে (প্রতিটিতে ২০০টি করে) ১৯ হাজার ৮১০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এসব বড়ির আনুমানিক দাম ৬০ লাখ টাকা। এ ব্যাপারে টেকনাফ থানায় একটি মামলা করা হয়েছে।