নাফ নদী থেকে ২২ হাজার ইয়াবা বড়িসহ নৌকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর দমদমিয়া অংশে গতকাল শনিবার সকাল সাতটায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ টাকা দামের ২২ হাজার ইয়াবা বড়িসহ একটি কাঠের নৌকা জব্দ করেছেন।
অভিযানে নেতৃত্বদানকারী দমদমিয়া বিজিবি বিওপির সুবেদার সিরাজুল ইসলাম বলেন, ইয়াবা বড়িবোঝাই নৌকাটি মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে টেকনাফ আসছিল। এ সময় বিজিবির টহল দল নৌকাটিকে থামার জন্য বললে পাচারকারীরা নৌকাটি প্যারাবনে ঢুকিয়ে দিয়ে আত্মগোপন করে। পরে নৌকায় তল্লাশি করে পলিথিন মোড়ানো ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।