নাফিজকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্কুলছাত্র শাহরিয়ার নাফিজ ওরফে সিয়ামকে অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন আল আমীন হোসেন ওরফে সোহাগ (১৮) নামের এক তরুণ৷ বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে গতকাল মঙ্গলবার ১৬৪ ধারায় জবানবিন্দ দেন তিনি৷
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অপহরণের খবরে উদ্বুদ্ধ হয়ে তিনি এ কাজ করেন বলে সাংবাদিকদের জানান৷
আল আমীন পেশায় একজন জুটমিল শ্রমিক৷ তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরদারপাড়ার বাসিন্দা৷
পুলিশ জানায়, বিকেলে আদালতে জবানবিন্দতে নাফিজকে অপহরণ ও খুনের বর্ণনা দেন আল আমীন৷ এ সময় তিনি বলেন, ছয়-সাত মাস আগে বগুড়া শহরের পুরান বগুড়ার দক্ষিণপাড়ায় নাফিজদের বাসার পাশে ওসমান গণির বাসায় ভাড়া ওঠেন তিনি৷ বিকেলে ক্রিকেট খেলতে গিয়ে নাফিজের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে৷ এ সখ্যের সুযোগ নিয়েই তিনি নাফিজকে অপহরণ করেন৷
এর আগে দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আল আমীনকে হাজির করা হয়৷ সেখানে তিনি বলেন, ‘অসুস্থ মায়ের অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য ২০ হাজার টাকা ধারদেনা হয়৷ দেশের বিভিন্ন স্থানে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা জানতে পেরে অপহরণের পরিকল্পনা মাথায় আসে৷ সেই পরিকল্পনা অনুযায়ী নাফিজকে অপহরণ করি৷’
িতনি জানান, পরিকল্পনামতো শনিবার বিকেলে বাসার সামনে খেলার সময় নাফিজকে বাসায় ডেকে আনেন৷ বাসায় এনে একপর্যায়ে নাফিজকে হত্যা করেন৷ পরে নাফিজের লাশ বস্তাবন্দী করে একটি পুকুরে ফেলে দেন৷ মুক্তিপণের টাকার জন্য পরিবারের সঙ্গে কয়েক দফায় দর-কষাকষি হয়৷ কিন্তু পুলিশের ভয়ে টাকা নেওয়ার সাহস পাননি৷
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান বলেন, নাফিজের বাবা বেলাল হোসেন অটোরিকশার চালক৷ শিশুটি স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র৷ অপহরণের পরই বেলাল সদর থানায় মামলা করেন৷ এ ঘটনায় ওসমান গণিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে৷