নাফিসা সাদাফকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফিসা সাদাফ। চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজের (বাওয়া) অষ্টম শ্রেণীর ছাত্রী। তার ঘাড়ে স্পাইনাল কর্ডের ভেতর টিউমার হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নাফিসার ঘাড়ে অস্ত্রোপচার করতে হবে। তার চিকিৎসার জন্য প্রায় ১২ লাখ টাকা প্রয়োজন। তার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী নেহাল হোসেনের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তিনি মেয়ের চিকিৎসার জন্য সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: জোবাইদা হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর: ০৩৪-৫৩০০০৮৪০০৩, ওয়ান ব্যাংক, সিডিএ এভিনিউ শাখা, চট্টগ্রাম। মুঠোফোন নম্বর: ০১৮৩০-৯৮৪০৯০ এবং ০১৯১৩-৯৯৫০৪৭। বিজ্ঞপ্তি।