নাবিক স্বল্পতা পূরণে বুদ্ধিদীপ্ত তরুণদের এগিয়ে আসার আহ্বান
নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দীন আহমেদ বলেছেন, বিশ্বে বর্তমানে প্রায় ২০ হাজার নাবিকের স্বল্পতা রয়েছে। ২০১৫ সালের মধ্যে এই সংখ্যা ৩০ হাজারে পৌঁছাবে। এই ঘাটতি পূরণে উদ্যোমী এবং বুদ্ধিদীপ্ত তরুণদের এগিয়ে আসতে হবে। গত শনিবার রাজধানীর ইউনাইটেড মেরিটাইম একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান এ কথা বলেন। স্কটিশ কোয়ালিফিকেশনস অথরেটি (এসকিউএ) কর্তৃক ইউনাইটেড মেরিটাইম একাডেমিকে বাংলাদেশের এসকিউএর নতুন কেন্দ্র এবং এই কেন্দ্র থেকে উচ্চতর জাতীয় ডিপ্লোমা (এইচএনডি) কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, স্কটিশ কোয়ালিফিকেশনস অথরিটির দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক বিভাগীয় ব্যবস্থাপক মার্গারেট কারেরন, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাসহ নৌবাহিনী, কোস্টগার্ড এবং মেরিন পেশার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।