প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের টি-টোয়েন্টি বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতা ও আইজি হেলথ বুলেটিনের দ্বিতীয় সংখ্যার র্যাফল ড্র অনুষ্ঠিত হয়েছে৷ ইসলাম চেম্বারের কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়৷ এ-সংক্রান্ত অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক রাজিয়া সুলতানা মাহমুদ, বারডেম হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক জাহির আল আমিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক এম এস জামান শাহীন, নাভানা ফার্মাসিউটিক্যালসের চিফ এক্সিকিউটিভ অফিসার আলী রেজা বক্স ও বিপণন বিভাগের পরিচালক অখিল চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷