নাভানার নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ব্র্যান্ডনিউ টয়োটা গাড়ির একমাত্র পরিবেশক নাভানা লিমিটেড তার বিক্রয়সেবা বৃদ্ধি করতে ঢাকার প্রগতি সরণিতে নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেছে। একই সঙ্গে ২০১২ সালের সম্পূর্ণ নতুন মডেলের আভাঞ্জা গাড়িও উন্মোচন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিরো ইরি কাওয়া (জেনারেল ম্যানেজার, টয়োটা ট্যুসো করপোরেশন)।২০১২ সালের নতুন গাড়িটি আগের মডেল থেকে অনেক বেশি সুবিধাসংবলিত। আভাঞ্জা গাড়িটি সাত আসনবিশিষ্ট। দুই ধরনের ইঞ্জিনবিশিষ্ট ১৩০০ সিসি ও ১৫০০ সিসি গাড়ির দাম ২৬ লাখ ৬০ হাজার ও ৩১ লাখ ৭৫ হাজার টাকা। বিজ্ঞপ্তি।